তাফসীরে আবু বকর জাকারিয়া-এর কুরআনের অনুবাদ ও তাফসীরটা হল সম্পূর্ণ নকল। যেইটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রায় ১ কোটি কপি চাপানো 'আল কুরআনুল কারীম'-এর সাধু অনুবাদটাকে চলিত/প্রমিত করে হালকা-পাতলা সংযোজন বিয়োজন করে তিনি নিজের নামে চালিয়ে দিয়েছেন।
এইবার তাফসিরের কথায় আসি, তাফসীরটি তিনি নকল করেছেন ইসলামিক ফাউন্ডেশনের 'মারেফুল কুরআন' থেকে, যেইটা মুফতী শফীর—বাংলা অনুবাদক : মুহিউদ্দীন খান। আর মওদুদী সাহেবের তাফহিমুল কুরআন থেকেও জায়গায় জায়গায় ধার করে নকলের কাজ সম্পূর্ণ করেছেন।
তাফসিরে আবু বকর জাকারিয়া মূলত নকল তাফসির। এখন আমি এখানে যা লিখেছি তার সত্যতা আপনারা যাচাই করে দেখতে পারেন। অনলাইনে মারেফুল কুরআন-এর পিডিএফ পাবেন। মিলিয়ে দেখলেই হল। আর অ্যাপে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা)-এর অনুবাদটা আছে। মিলিয়ে দেখলেই হল।
আর মুজিবুর রহমানের অনুবাদটাও নকল। ইফাবা-র আল কুরআনুল কারীমের নকল ভার্শন। ইবনে কাসীর—বর্তমান অ্যাপেরটা নকল করা হয়েছে ইফাবা অনূদিত তাফসীরে ইবনে কাসির থেকে : নকল অনুবাদক ও তাফসিরকারক মুজিবুর রহমান।
এগুলো অ্যাপ থেকে সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি যখন মারেফুল কুরআন ও তাফসীরে ইবনে কাসীর-এর ইফাবা-র তরল ডাটা সম্পূর্ণভাবে আপনাদের হাতে পৌঁছাবে।
~~~~~
আল কুরআনুল কারীম (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর) : কিং ফাহাদ গ্লোরিয়াস কুরআন প্রিন্টিং কমপ্লেক্স🇸🇦🇸🇦
তাফসীরে মারেফুল কুরআন
মূল : মুফতী শফী (উর্দূ ভাষা);
বাংলা অনুবাদ : মুহিউদ্দিন খান, প্রকাশক : ইফাবা
🇸🇦কিং ফাহাদ থেকে প্রকাশিত মারেফুল কুরআন সংক্ষিপ্তটার লিঙ্ক : ১(ধীরগতিতে ডাউনলোড) https://archive.org/details/TheHolyQuranBengaliTranslationTafseerMaarifulQuranKingFahdsPublication/page/n2/mode/1up
লিঙ্ক : ২ (ড্রাইভ লিঙ্ক)
🇧🇩🇧🇩ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত পুরো তাফসীরের লিঙ্ক : তাফসীরে মারেফুল কুরআন | almodina.com https://share.google/pL5z80xmaKT1KSQL8
🕋🕋🕋🕌🕌🕌
🇸🇦🇸🇦কিং ফাহাদ থেকে প্রকাশিত—২য় বাংলা সংক্ষিপ্ত তাফসীর ও অনুবাদ (১৪৩৬ হিজরি) সাল থেকে প্রকাশিত হচ্ছে।
কপি-পেস্ট তাফসীরে আবু বকর যাকারিয়া ৫ খণ্ডে আর মারেফুল কুরআন ৮ খণ্ডে প্রকাশিত।
কপি-পেস্ট তাফসীর ক্রয় লিঙ্ক : Rokomari.com https://share.google/afqIIIxsas9ccMq7z
🇧🇩🇧🇩 ইসলামিক ফাউন্ডেশনের আল কুরআনুল কারীম-এর ডাউনলোড লিঙ্ক : https://drive.google.com/file/d/1cdPP7cusDAlZ3ifs7HzkhzGBVKdcaD9R/view?usp=drivesdk
🕋🕌
মুজিবুর রহমান-এর কপি-পেস্ট করা অনুবাদ ও তাফসীরের ডাউনলোড লিঙ্ক :
বাংলা অনুবাদ : https://archive.org/details/The-Noble-Quran
আর টীকা কপি-পেস্ট করেছেন 🇸🇦 কিং ফাহাদ থেকে প্রকাশিত বিখ্যাত ইংরেজি অনুবাদকদ্বয় : মুহসিন ও হিলালী থেকে।
🇸🇦মুহসিন ও হিলালীর অনুবাদ ডাউনলোড লিঙ্ক : Source: WordPress.com https://share.google/cJicokfU343qN69RP
ইবনে কাসীর (কপি-পেস্ট মুজিব সংস্করণ) লিঙ্ক ও
ইবনে কাসীর (ইফাবা লিঙ্ক) : 🇧🇩🇧🇩https://almodina.com/site_907.html
~~~~
🇧🇩Bangla - Islamic Foundation Bangladesh
যারা সত্য এনেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনেছে তারাই তো মুত্তাকী। [39:33]
যারা সৎপথ অবলম্বন করে, আল্লাহ তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে মুত্তাকী হওয়ার শক্তি দান করেন। [47:17]
~~~
রাষ্ট্রের টাকায় চলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় পর্যায়ের শীর্ষ অনুবাদকদের মাধ্যমে অনূদিত ও সম্পাদিত অনুবাদ-তাফসীর কপি-পেস্ট করে নিজেকে কুরআন অনুবাদক-তাফসীরকারক হিসাবে প্রতিষ্ঠিত করলেও ওনারা পাঠকদের সামনে সামান্য এক লাইনে ইফাবা ও এর অনুবাদকদের নামটুকুও কৃতজ্ঞতাস্বরূপ হাজার হাজার পৃষ্ঠার কোথাও উল্লেখ করেননি, আফসোস আর আফসোস।